সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকের সহকারীসহ দুজন ঘটনাস্থলে নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
পোরশায় নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ শহরের চকপ্রাণ এলাকার একটি কনফেকশনারির বিক্রয় প্রতিনিধি তরিকুল ইসলাম (৩০) এবং মহাদেবপুর উপজেলা সদরের বাসচালকের সহকারী সেরাতুল ইসলাম (২০)।
আর সিরাজগঞ্জে নিহত ব্যক্তি হলেন অটোরিকশার যাত্রী হালিম উদ্দীন (৩০)।