সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালক নিহত
যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। গতকাল বুধবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের একজন জানান, গতকাল সকাল ১০টার দিকে জেলার শার্শা উপজেলার গোগা গ্রাম থেকে মোটরসাইকেলে করে হাসপাতালে যাচ্ছিলেন আহসানুর রহমান (২৫) ও আবদুল্লাহ (২৩)। মোটরসাইকেল চালাচ্ছিলেন আহসানুর। পথে বসতপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আহসানুর মারা যান। আহত হন আবদুল্লাহ। নিহত আহসানুর উপজেলার বসতপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
এদিকে, গতকাল বেলা ১১টার দিকে যশোর শহরের আরএন রোডে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের চালক তৈয়েবুর রহমান চৌধুরী (২৮) নিহত হয়েছেন। তিনি খড়কী এলাকার আলতাফ হোসেন চৌধুরীর ছেলে।
তৈয়েবুরের ভাই ইবাদত হোসেন জানান, তাঁর ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের আরএন রোড দিয়ে মণিহার সিনেমা হলের দিকে যাচ্ছিলেন।