সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল বুধবার ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে গত মঙ্গলবার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
দামুড়হুদায় নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মাহফুজ উল্লাহ ও শ্রীকোল গ্রামের সোলায়মান হক। মাহফুজ আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সোলায়মান দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
যশোর-খুলনা মহাসড়কের যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল সকালে একটি ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে নওয়াপাড়ার শাহ্ আমিন বেকারির শ্রমিক ইমদাদুল ইসলাম (১৪) ছিটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়।