সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী বাসের চাপায় কৃষ্ণ কুমার ঘোষ নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। একই দিন বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের অজ্ঞাতনামা চালক প্রাণ হারান।
নিহত পুলিশ কনস্টেবল কৃষ্ণ কুমার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহবাগপুর গ্রামের শিবুপদ ঘোষের ছেলে। তিনি বাঘারপাড়া থানার আওতাধীন খাজুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশা জানায়,, কৃষ্ণ কুমার বৃহস্পতিবার রাতে মহাসড়কে ডিউটি (কাজ) শেষে ভোরে মোটরসাইকেলে করে ফাঁড়িতে ফিরছিলেন। জরুরি প্রয়োজনে তিনি ফাঁড়ির অদূরে মোটরসাইকেল থামিয়ে সড়কের পাশে দাঁড়ান। এ সময় ঢাকা থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়।
এদিকে গতকাল সকালে খুলনা-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ট্রাকের চাপায় মাইক্রোবাসের চালক নিহত হন।