সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী এলাকায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আবদুস ছাত্তার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ছাত্তারের বাড়ি উপজেলার জরমনদী গ্রামে। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে গতকাল শুক্রবার ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন।
ছাত্তার বৃহস্পতিবার রাত নয়টার দিকে জরমনদী বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
এদিকে গতকাল রাত আটটার দিকে একটি ট্রাক সৈয়দপুরের বাইপাস এলাকা অতিক্রম করছিল। বাইপাস সড়কের কয়া মিস্ত্রীপাড়া এলাকায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক্টরচালক বশির উদ্দিন (২৬) নিহত হন।