সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর ও কুমিল্লার দাউদকান্দিতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সেলিম (৩২) ও আলাউদ্দিন (৪০)। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ইস্কান্দার হাবিব জানান, দুপুরে মোটরসাইকেলে মধুপুরে আসছিলেন সেলিম। পৌর এলাকার বিপ্রবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেলিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেলিম মারা যান। সেলিম উপজেলার মোটের বাজার এলাকার পানান উল্লাহর ছেলে। দাউদকান্দি থানার পুলিশ জানায়, বেলা একটার দিকে দাউদকান্দির কানাছোঁয়া গ্রামের কাছে দাউদকান্দি থেকে মতলবগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়। এতে চাঁদপুরের মতলবের বায়েরগাঁও গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান।