সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) ধাক্কায় আবদুল কুদ্দুস (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গত সোমবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার আগ্রাণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই রাতে বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় সোলায়মান আলী মণ্ডল (৫২) নামের এক স্কুলশিক্ষক প্রাণ হারিয়েছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, সোমবার রাত নয়টার দিকে আবদুল কুদ্দুস আগ্রাণ বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ভটভটি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোলায়মান আলীর বাড়ি শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায়। সোমবার রাতে সোলায়মান রিকশায় করে নিজের বাড়িতে ফিরছিলেন।