প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বাড্ডার প্রগতি সরণিতে তুরাগ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মো. আব্বাস (৪৫) নামে এক রিকশাচালক নিহত হন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসেন। আব্বাসের গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরে। বেলা দুইটার দিকে গুলশানের
শাহজাদপুরে বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হন। তাঁর পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও সাদা চেক হাফহাতা শার্ট। গুলশান থানার এসআই আফতাবুল আলম জানান, ওই মিনিবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
নিজস্ব প্রতিবেদক