সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ও মতিঝিলে গত রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, রোববার রাত ৯টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের মাথায় একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন মো. এনায়েত (৫০)। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।
এ ছাড়া রোববার রাতে মতিঝিলে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ছিল ছাপা শাড়ি। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানিয়েছেন।