সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক ভাতা নিতে এসে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আবদুস সাত্তার (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলার হাপানিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের চালিতাডাঙ্গা বাজার এলাকায় ভটভটি উল্টে তারাপদ হালদার (৫০) নামের আরেক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তাঁর আরও চার সহযাত্রী।
সড়ক দুর্ঘটনায় নিহত আবদুস সাত্তার নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কুয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি গতকাল বয়স্ক ভাতা নিতে হাপানিয়া জনতা ব্যাংক শাখায় এসেছিলেন। টাকা তোলার পর বেলা একটায় বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থালেই প্রাণ হারান তিনি।
সিরাজগঞ্জ-কাজীপুর-ধুনট সড়কের চালিতাডাঙ্গা বাজার এলাকায় ভটভটিতে করে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মাছ ব্যবসায়ী তারাপদ হালদার মারা যান। তাঁর বাড়ি কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে।
কাজীপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, তারাপদ মাছ নিয়ে বাড়ি থেকে চালিতাডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। ভটভটি উল্টে তারাপদসহ পাঁচ যাত্রী আহত হন। গুরুতর আহত তারাপদকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা চলাকালে বিকেলে তিনি মারা যান।