সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কানহর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকতা এস এম হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ শহর থেকে শিক্ষার্থী বহনকারী একটি বাস ত্রিশালে ক্যাম্পাসের উদ্দেশে আসছিল। সকাল নয়টার দিকে কানহর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন।