সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর কাবাবঘর নামক স্থানে ফেনী-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম খালেদা আক্তার (৪৫)। তাঁর বাড়ি উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। স্বামীর নাম বাবুল মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেনী থেকে দরবেশেরহাটগামী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালেদা নামের ওই নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন চারজন।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় মামলা হবে।