সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রী (৪৫) নিহত এবং শিশুসহ আরও ১৫ জন আহত হয়েছেন। জয়দেবপুর থানার এএসআই রিয়াজ উদ্দিন বলেন, সকালে পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি কালভার্টের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। বাসের চালক পালিয়ে গেছেন।