সড়ক দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গতকাল রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় আবদুল লতিফ (৫০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। অপর আরোহী শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তার গুরুতর আহত হন। তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল একটি মোটরসাইকেলে করে তাঁরা দুজন উপজেলা শহরে যাচ্ছিলেন। সীচা চৌরাস্তা নামক স্থানে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে লাফিয়ে পড়ে। এতে আবদুল লতিফ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটাস্থলেই মারা যান। গাইবান্ধা প্রতিনিধি