সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিমতলা মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রিয়ঙ্কর দেবনাথ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বন্দর থানার উপপরিদর্শক মো. মহিন উদ্দিন জানান, নিমতলা মোড়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান প্রিয়ঙ্কর দেবনাথের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত প্রিয়ঙ্করকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রিয়ঙ্কর আইডিএলসি নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের অজিত দেবনাথের ছেলে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম