সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের জামালুল কোরআন মাদ্রাসা গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ শাহজান মিয়া (৩২)। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সুন্দরগঞ্জ গ্রামে। তিনি পেশায় বাবুর্চি।
আহত ব্যক্তিরা হলেন মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ রোকন, মুহাম্মদ মুরছেলিন, মুহাম্মদ রুবেল ও ফিরোজা বেগম। তাঁদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়। তবে তাঁরা দীর্ঘদিন থেকে ফটিকছড়িতে থাকেন। তাঁরা বাবুর্চির সহকারী হিসেকে কাজ করেন।
ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।