সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় আক্তার হোসেন (৩৫) নামের একজন রিকশাচালক নিহত হয়েছেন। এতে রিকশা আরোহী দুলাল মিয়া ছাড়া আরও তিনজন পথচারী আহত হয়েছেন। আক্তার হোসেনের বাড়ি উপজেলার পিপইয়ারায়পুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জুবায়েদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।