সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে কাভার্ড ভ্যানের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিক মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের অপর অজ্ঞাতনামা আরোহীকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।