সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আহমেদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পটুয়াখালীর বাউফলে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রওশন আরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
নিহত ফয়সাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় সিনেমা হল পাড়ার বাসিন্দা মো. ওমর আলীর একমাত্র ছেলে। এ ঘটনায় ফয়সালের সঙ্গী জনি সাদেক (৩৫) আহত হন। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।