সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী এবং বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার এই দুর্ঘটনা দুটি ঘটেছে।
গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গতকাল দুপুরে মোটরসাইকেলে করে চারজন চাঁপাইনবাবগঞ্জ থেকে মহিষালবাড়ি যাচ্ছিলেন। গোদাগাড়ী উপজেলার স্লুইসগেট এলাকায় বরযাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক হোসেন (৩৫) প্রাণ হারান। এ সময় স্থানীয়রা আহত অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত ফারুক গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি মহল্লার ফকির উদ্দীনের ছেলে।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।