সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাসের চাপায় নিহত হয়েছে মো. হাফিজুল শেখ (৯) নামের এক শিশু। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় সজীব ফকির (২০) নামে এক বাসশ্রমিক নিহত হয়েছেন।
ভাঙ্গায় নিহত হাফিজুল শেখ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের আকমল শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, খুলনাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে মুকসুদপুর এলাকায় বাসটি আটক করা হয়।
এদিকে গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় নিহত সজীব ফকির টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আছাদ ফকিরের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।