সড়ক দুর্ঘটনায় নিহত ২, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা শহরের বিসিক শিল্পনগর এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে ধরিত্রী ফিলিং স্টেশনের সামনে একটি গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন গাড়িটিতে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা দেড়টায় ভোলা থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়ি তোহফা ঘটনাস্থলে পৌঁছামাত্রই সেটির সঙ্গে বিপরীতগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িচাপায় অটোরিকশার চালক মো. ইউছুফসহ আরও আটজন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। এরপর চিকিৎসাধীন অবস্থায় ইউছুফ মারা যান এবং অবস্থার অবনতি
হওয়ায় ওমর ফারুক, আলমগীর ও মনির হোসেনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।