সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মনোহরপুর গ্রামের অটোরিকশার চালক মহিন উদ্দিন (৪০), দক্ষিণ জয়পুর গ্রামের কার্তিক কুমার দাস (৩৮) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরের মরণ চন্দ্র দাস (৩০)। আহত দুই ব্যক্তিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল ভোরে লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের চন্দ্রগঞ্জের বিসমিল্লাহ রোডে একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।