সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর ও ঝিনাইদহের মহেশখালী উপজেলায় তিনজন নিহত হয়েছেন। এর আগে বুধবার রাজবাড়ীর কালুখালী ও সাতক্ষীরার আশাশুনিতে দুজন প্রাণ হারিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দা বাজারের সামনের সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুবোল হালদার (৪৫) নিহত হন।
ফরিদপুর: সকাল সোয়া সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন কাশিয়ানীর দক্ষিণ ফুকরা গ্রামের ইদ্রিস মোল্লা (৫২) ও খুলনার আড়ংঘাটা থানার রংপুর গ্রামের কাজল বৈরাগী (৩৫)।
সাতক্ষীরা: বুধবার রাত ১২টার দিকে কাদাকাটি গ্রামের মিথুন মণ্ডল (২২) পার্শ্ববর্তী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কায় মারা যান।
রাজবাড়ী: বুধবার রাত সাড়ে ১২টার দিকে ট্রাকচালক আবদুল আলীম (৪৬) রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারায় ট্রাক চাপায় নিহত হন।