সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশুগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম নাসিরউদ্দিন শরিফ (৪৩)। তিনি থানার দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আশুগঞ্জ থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাসিরউদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, নাসিরউদ্দিন মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেল নিয়ে থানা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময়ই ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।