সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের দুই শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-দশমাইল সড়কে গতকাল বুধবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই শিক্ষক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বীরগঞ্জ উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ও নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক (৫৪) এবং একই উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন (৫০)।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মো. মানিক জানান, মাধব পরিবহনের একটি বাস বেলা নয়টার দিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসে। দিনাজপুরে পৌঁছার আগে বেলা ১০টার দিকে হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়কে একটি নছিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় বাসের আরও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত বীরগঞ্জ পৌর এলাকার হাসিনা খাতুন (৩০), নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের হবিবর রহমান (৫০), ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের মামুনুর রশিদকে (৪৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-দশমাইল সড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় দিনাজপুর থেকে রংপুর ও ঠাকুরগাঁওয়ের সড়ক যোগাযোগ বন্ধ থাকে।