সড়ক দুর্ঘটনায় মাগুরা ও নড়াইলে নিহত তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার মাগুরায় আব্দুল করিম (৩৮) নামে এক মোটরসাইকেলআরোহী ও নড়াইলে স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বেলা সোয়া ১২ টার দিকে ঢাকামুখী একটি মালবোঝাই ট্রাক মাগুরা শহরে কাছে কুছুন্দি এলাকায় সড়কের গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রন হারায়। ট্রাকটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর চালক আব্দুল করিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি এ সময় মো. রুবেল (২৪) ও সুমন হোসেন (২২) নামে দুই পথচারিকে ধাক্কা দিলে তাঁরাও গুরুতর আহত হন।
গতকাল বিকালে নড়াইল থেকে কালিয়াগামী যাত্রীবোঝাই একটি বাস ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেটির সামনের চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শহীদুল ইসলাম (১৩) এবং আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের ওহাব মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৮) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় অপর ১০জন যাত্রী আহত হন।