সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। তাঁরা হলেন দেবহাটার কুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৪০) ও তাঁর মেয়ে সুমি খাতুন (৯)।
নিহত রাশিদার দুলাভাই আবদুল গফ্ফার বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাশিদা ও সুমিকে চাপা দেয়। এতে সুমি ঘটনাস্থলে মারা যায়। আহত অবস্থায় রাশিদাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।