সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের এক মুয়াজ্জিন নিহত ও মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। নিহত মুয়াজ্জিন তসির উদ্দিন (৩৫) সলঙ্গা থানার পুকুরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় মুয়াজ্জিন তসির উদ্দিন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাড়াশ থেকে হাটিকুমরুলগামী চালবোঝাই একটি ট্রাক পথচারী তসির উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা আমবাগান এলাকায় বগুড়াগামী একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘুড়কা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ (৩০) তিনজন গুরুতর আহত হন।