সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় শামছুল ইসলাম (২৭) নামের এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিরাইশ গ্রামের অলি আহম্মদের ছেলে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট উড়ালসেতুর ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামছুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।