সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল বুধবার বিকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় হায়দারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার পর পুলিশ বাসসহ চালককে আটক করেছে।
হায়দারুল বিআইডিএস নামের একটি প্রতিষ্ঠানে গাড়ি চালাতেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, হায়দারুল রাজধানীর আগারগাঁও থেকে সাভারে আসার পথে গতকাল বেলা তিনটার দিকে মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে বিআরটিসির একটি দ্বিতল বাস পেছন দিক থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।