সড়ক দুর্ঘটনায় যুবকনিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার ডাকবাংলো এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় আবদুল আজিজ (৩২) নামের এক যুবক মিনি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
আবদুল আজিজ রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি পটিয়া পৌর এলাকার দক্ষিণ গোবিন্দখিলের কামাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে আজিজ সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময়ে কক্সবাজারগামী একটি মিনি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে পটিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।