সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত ও নয়জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে চট্টগ্রামগামী চয়েস সার্ভিসের দুটি বাস ওই স্থানে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা করে। একপর্যায়ে সড়কের বাঁ পাশে থাকা বাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির ১০ যাত্রী আহত হন। সীতাকুণ্ড থানার এএসআই কামাল উদ্দীন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক অজ্ঞাতনামা এক যুবককে মৃত ঘোষণা করেন।