সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গতকাল শনিবার এক চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার আমিরাবাদ গ্রামের রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের ফাহমিদা আক্তার (৪)।
বাঞ্ছারামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে কএকটি সিএনজিচালিত অটোরিকশা বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের ভূঁইয়া বাড়িসংলগ্ন রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এতে অটোরিকশাচালক রিপন নিহত হন। দিরাই থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা দুইটার দিকে দিরাই উপজেলার শ্যামারচর বাজারে ইটবোঝাই একটি ট্রলির চাপায় ফাহমিদা নিহত হয়।