সড়ক দুর্ঘটনায় সাত র্যাব সদস্যসহ আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাত সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার খাড়ইল এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ বলেন, রাজশাহীগামী যাত্রীবাহী একটি লেগুনার চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা র‌্যাবের টহল পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে র‌্যাবের গাড়ির চালকসহ সাতজন ও লেগুনার চালকসহ ১০ যাত্রী আহত হন।
ওসি শাকিল উদ্দিন আহমেদ আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে র‌্যাবের সাত সদস্য ও লেগুনার চালকসহ চার যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে লেগুনার চালকের অবস্থা গুরুতর।
রাজশাহী র‌্যাবের অপারেশন অফিসার খালেদা বেগম বলেন, র‌্যাবের টহল দলটি হরতালে দায়িত্ব পালন করছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। র‌্যাবের আহত সদস্যরা শঙ্কামুক্ত।