সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নাসির উদ্দিন (১৬) মিঠাছড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। সে দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।