সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক ও ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলিপুর এলাকায় গত শনিবার সাতক্ষীরায় ট্রাকচাপায় রিপন হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
রিপন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। শনিবার রাত ১০টার দিকে সে আলিপুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় আলিপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, গতকাল বিকেলে কুষ্টিয়া থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। এ সময় মিরপুর উপজেলার আমলা এলাকা থেকে মোটরসাইকেলযোগে শহিদুল ইসলাম কুষ্টিয়া আসছিলেন। জুগিয়ার পালপাড়া নামক স্থানে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কে পড়লে বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।