সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঈদুল আজহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আজ শনিবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে ১০ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।