সড়ক দুর্ঘটনায় এক দম্পতি ও এক শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে করে মেয়ের বিয়ের দাওয়াত দিতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরহাট-মোলামগাড়ী সড়কের কালাই উপজেলার বামন গ্রাম নামক স্থানে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হরিয়েছে সিফাত (৬) নামের এক শিশু।
কালাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ক্ষেতলাল উপজেলা সদরের তালুকদারপাড়া গ্রামের মিজানুর রহমান (৫৬) ও করিমন নেছা (৪৮) তাঁদের মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি ঘুরছিলেন। বেলা তিনটার দিকের ওই সড়কের বামন গ্রাম নামক স্থানে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমন নেছা মারা যান। মিজানুর রহমান হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের সদর উপজেলার বারঘরিয়া লাহারপুরে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মারা যায় সিফাত।