সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ভূসিবন্দর এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ভটভটিচালক নিহত ও ভটভটির দুই যাত্রী আহত হয়েছেন।
রফিকুল কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা।
চম্পাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলে, গতকাল সকাল নয়টার দিকে ভূসিবন্দর এলাকায় ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি শ্যালোইঞ্জিনচালিত একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল নিহত হন। এ ছাড়া ভটভটি যাত্রী নওশাদ আলী (৩০) ও রাজু (২২) আহত হন। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় বাসটি জব্দ করা হয়।