সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন৷
গতকাল রোববার দুপুরে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড ও কুলাপানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তিরা হলেন রামচন্দ্রপুর গ্রামের খাদেজা বেগম (৫০) ও ডাঙ্গাদুর্গাপুর গ্রামের আরিফ গাজী (১৭)৷ আরিফ মুকসুদপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল৷
দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ ইজিবাইকে করে বাড়ি ফিরছিল৷ মহাসড়কের কুলাপানা নামক স্থানে ইজিবাইকটি উল্টে গেলে ঘটনাস্থলেই সে নিহত হয়৷ অপর দিকে বেলা একটার দিকে ওই মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় খাদেজা বেগম ঘটনাস্থলেই নিহত হন৷
বাসের চাপায় শিশু নিহত: আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া সদর উপজেলায় বাসের চাপায় আঁখি খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে৷ সে কবুরহাট এলাকার আকবর আলীর মেয়ে৷ গতকাল সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কবুরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস আঁখিকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়৷