সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নারীসহ তিনজন নিহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর:

মঙ্গলবার রাতে বৃষ্টির সময় ফেরি থেকে নেমে দ্রুতগতিতে এ কাভার্ড ভ্যানটি রাজবাড়ীর গোয়ালন্দঘাটের একটি ওষুধের দোকানে উঠে যায়। দোকানে ঘুমিয়ে থাকা পল্লি চিকিৎসক ঘটনাস্থলেই মারা যান। গতকাল তোলা ছবি l প্রথম আলো
মঙ্গলবার রাতে বৃষ্টির সময় ফেরি থেকে নেমে দ্রুতগতিতে এ কাভার্ড ভ্যানটি রাজবাড়ীর গোয়ালন্দঘাটের একটি ওষুধের দোকানে উঠে যায়। দোকানে ঘুমিয়ে থাকা পল্লি চিকিৎসক ঘটনাস্থলেই মারা যান। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরা: তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। তালা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া উপজেলার মুড়াকুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, তালা থেকে রোকেয়া বেগম ইঞ্জিনচালিত ভ্যানে করে খুলনার চুকনগরে যাচ্ছিলেন। তেঁতুলিয়ায় পৌঁছালে একটি আলমসাধু (স্থানীয় যান) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান। এ সময় আলমসাধু তাঁকে চাপা দিয়ে চলে যায়।
ফরিদপুর: সদর উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে শিরীন আক্তার (৩২) নামে একজন মারা গেছেন।
পুলিশ জানায়, শিরীন গতকাল সকালে চরভদ্রাসন থেকে ইজিবাইকে করে ফরিদপুর শহরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে পাটপাশায় তাঁর গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। নিহত শিরীন আক্তার চরভদ্রাসন উপজেলা সদরের খালাসীডাঙ্গি গ্রামের লাল মিয়া শরীফের মেয়ে।
মাগুরা: শালিখা উপজেলায় গতকাল বিকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তির নাম আলতাফ হোসেন মোল্লা (৫৬)। তিনি শালিখার শতখালী গ্রামের ধোপাপাড়ার মমতাজ আলী মোল্লার ছেলে।
গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সড়কে মঙ্গলবার কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ব্যক্তির নাম জয়নাল সরদার (৪০)। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ায়।