সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও আবদুল্লাহপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁরা হলেন পোশাকশ্রমিক শাহ আলম (২৪) এবং খাদিজা বেগম (৬০)।
ভাষানটেক থানার পুলিশ ও স্বজনেরা জানান, কচুক্ষেতের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিরপুর ১৪ নম্বর মোড়ে একটি বাসের ধাক্কায় আহত হন শাহ আলম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।
পুলিশ জানায়, রাত নয়টার দিকে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদিজা বেগম আহত হন। টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।