সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানা সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে সারবোঝাই একটি ট্রাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা রিকশাচালক আবদুস সালাম (৪০) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর বাড়ি উপজেলার জানকিপুর এলাকায়।
জগন্নাথপুর থানা সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে দিলারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ উপজেলার বলবল গ্রামের পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।