সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।
সরাইলে নিহত আলমগীর মিয়া (১৮) সরাইলের চুন্টা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে সরাইলের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা থেকে নেমে আলমগীর মিয়া রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। পরে তিনি মারা যান। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার দাউদকান্দির হাসনপুরে ঢাকাগামী চলন্ত একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালকের সহকারী মন্নু মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান।