সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মো. আরিফ খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টায় উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আমতলী এলাকায় সৌদিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আরিফ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বীজেশ্বর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। মোটরসাইকেলে করে কুমিল্লা শহরে যাওয়ার পথে ওই হোটেলের সামনে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। সে সময় একটি পিকআপভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।