প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা-সাপাহার মহাসড়কের নকুচা মোড় নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে আবদুর রহমান (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটিচালক আজাদ হোসেন (২৫) ও ছাইফুল ইসলাম (২২) গুরুতর আহত হন। ছাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। স্থানীয় ব্যক্তিরা জানান, বাস ও ভটভটির সংঘর্ষে ভটভটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।