সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরায় সড়ক দুর্ঘটনায় শনিবার ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এশিয়ান পেইন্ট কোম্পানির রংভর্তি ওই ট্রাকটি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে মাজরা এলাকায় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী রাজু শেখ (২০) নিহত হন। নিহত রাজু শেখ খুলনা জেলার রূপসার টিলক মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।