সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাড়ি-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে ও পাবনা-নাটোর মহাসড়কের নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্ঘটনাগুলো ঘটে।

শাহজাদপুরে নিহত ব্যক্তিরা হলেন, উপজেলা সদরের রামবাড়ি মহল্লার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০) ও গাড়াদহ গ্রামের আবদুল মান্নান (৬৫)। বড়াইগ্রামে নিহত হয়েছেন সাদ্দাম হোসেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন বলেন, গতকাল সকাল সাড়ে সাতটায় শাহজাদপুরগামী অটোরিকশা়টিকে গাড়াদহে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে চালকসহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া ও মান্নান মারা যান। গুরুতর আহত রামবাড়ির আইয়ুব আলীকে (৫৩) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বড়াইগ্রামে গড়মাটি পাওয়ার স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা উল্টে গেলে সাদ্দাম হোসেন নিহত ও  চালকসহ আটজন আহত হয়। নিহত সাদ্দাম হোসেন গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার বাসিন্দা। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও এলাকাবাসী জানান, বনপাড়া বাজার থেকে যাত্রী নিয়ে পাবনার দাশুড়িয়া বাজারে যাচ্ছিল লেগুনাটি।