সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন রিয়াজ (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্য সোনাপুর গ্রামের আবু আহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের পাঠাননগর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে সামনের মোটরসাইকেলে থাকা মীর হোসেন রিয়াজ তাঁর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।